ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম মল্লিক (৩৫) নামক এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে থুকড়া এলাকার আঃ লতিফ মল্লিককের ছেলে।
জানাযায়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে বিক্রির জন্য লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে অভিযানে থুকড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ি আমিনুল ইসলাম কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে। সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।