চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পূণরায় বাংলাদেশে ফেরত আসার পথে ৩ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে চোরাচালানে জড়িত থাকার অভিযোগ করেছে বিজিবি।
গ্রেপ্তাররা হলেন জেলার গোমস্তাপুর ্উপজেলার চৌডালা গ্রামের মো. এমতাজুলের ছেলে শামিম হোসেন(২৭), একই গ্রামের সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার(২৩) ও জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মো: ছাত্তারের ছেলে মিজানুর রহমান(২৩)।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলাার ২০১/৫৯ এস হতে আনমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতর হতে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অনুমতি ছাড়া নদীপথে নৌকাযোগে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবির একটি টহলদল তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফেরত আসার সময় গ্রেপ্তার করে। এসময় তাঁদের নিকট বাংলাদেশী সিমসহ ৩টি মোবাইল ফোন ও ৭০ ভারতীয় রুপী পাওয়া যায়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারের ঘটনাটি নিশ্চিত করা হয়। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা করে গ্রেপ্তারদের পুলিশে সোপর্দ করা হয়েছে।