বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট,৬ মামলায় পাঁচ হাজার পাঁচ শত টাকা অর্থদন্ড

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-১৫ ২১:২৭:১৭

মহেশখালী কক্সবাজার ১৫ সেপ্টেম্বর ২০২৫
মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও  দুর্ঘটনা রোধে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আবু জাফর মজুমদার এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। 
সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাক ইত্যাদি গাড়ির লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে ১৫ সেপ্টেম্বর  বিকালে গোরকঘাটা পুরাতন আদালত ভবন এলাকায় (গোরকঘাটা-জনতা বাজার সড়ক) 
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে,সদ্য যোগদানকৃত মহেশখালী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
 ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার এর আদালত। 
এই সময় এসময় ৬ টি মামলায় পাঁচ হাজার পাঁচ শত টাকার অর্থদণ্ড প্রদান করা হয় এবং সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ
 ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন- 
সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মালিক ও চালকদের এই জরিমানা করা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।
সড়কে হেলমেট ব্যবহার করার জন্য মোটরসাইকেল চালকদের সতর্ক, পাশাপাশি  অপ্রাপ্তবয়স্করা অটোরিকশা যাতে না চালায় সে বিষয়েও সতর্ক করা হয়েছে।


এ জাতীয় আরো খবর