শুক্রবার, মে ১, ২০২৬

স ঙ্গী তা ক র

  • প্রেম
  • ২০২৫-০৯-১৫ ০৯:৪৫:০৮

তুমি ভাবো বৈরাগীর বেশে 
গন্ডদেশে এঁকে দেবে চুম্বনরেখা? 
তিলকের ফোঁটা জানে
অন্তরালে নিষিক্ত প্রেম আছে ঢাকা।
রাধা যদি না চাইতো 
হতে শ্যাম সোহাগিনী 
তবে কেন অভিসারে 
গোপনে যেত একাকিনী?
চোখে শুধু দেখার ইচ্ছা 
সেও কি প্রেম নয়? 
স্পর্শের বেড়া ছিঁড়ে 
যদি না-ও হয় ক্ষয়। 
তবু তাকে প্রেম বলে 
মেনে নিই আমি 
প্রেম কভু ঘৃণার নয় 
তা জানেন অন্তর্যামী।


এ জাতীয় আরো খবর