মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

নেপালের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৩ ১৯:৩৬:১৫
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
বার্তায় ইউনূস বলেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, কার্কির দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন নতুন নেতৃত্বে আরও সুদৃঢ় হবে। তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কীওয়ার্ডসঃ মুহাম্মদ ইউনূস অভিনন্দন,নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি,বাংলাদেশ নেপাল সম্পর্ক,ইউনূস বার্তা নেপাল,নেপাল রাজনৈতিক আপডেট


এ জাতীয় আরো খবর