নক্ষত্রের মত তুমিও নিভে যেওনা।
শত শতাব্দী ধরে তারাদের আলোর মতো মুছে যেও না তুমি।
জেগে থাকো চোখের তারায়,
যেমন করে আলোকবর্ষ পেরিয়ে
ছুঁয়ে যায় চোখ, তুমিও থাকো।
হয়তো ভাল হতো কখনো দেখা না হওয়া!
আলো চাইতে চাইতে
এখন মনে হয় গভীর আঁধার ভাল,
আলো কেবলই মিথ্যে আশার দীপ্তি ছড়ায়।
আঁধার নিভে যায়না!
পরের জনমে নিকষ কালো আঁধার হবো।।