বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

না সি য়া ডে লা

  • ঠিক পৌঁছে যাবো!
  • ২০২৫-০৯-১৩ ১১:৪৩:৩১

চিরদিন,  একা হেঁটে হেঁটেই তো ছুঁয়েছি মরু! 
নতুন করে কাকে লাগবে আবার 
  মরুদ্দান অবধি পৌঁছাতে। 
 তোমরা আর আদিখ্যেতা দেখিও নাতো! 
 অযথাই সব প্রশ্ন করো। 
ওসব নিয়ে ভাবার সময় কই ! 
 কোনো কিছুতেই আর ভাবনা নেই, 
   নিজেকে হারিয়ে যাওয়ার। 
সাথে আছে  সাগর, আকাশ, পাহাড় 
   বয়ে বেরাই ঐ সব বিশলতা বুকে করে। 
ওসব বোঝার সাধ্যি কজনার! 

আমার বোঝা ভার অন্য বইবে কেনো? 
নিজেই বয়ে বেড়াই অবিরত। 
এই যে চারিপাশে অসংখ্য পায়ের ছাপ,  
বুনো ফুল, প্রতাপতি, বুনো জন্তু জানোয়ার,
 নাম না জানা কত পাখি, 
আর মুখোশের আড়ালে কিছু মুখকে 
পিছনে ফেলে আমি হাঁটছি অবিরত।  
অন্যকিছু  নিয়ে ভাবার সময় কই ! 

হাঁটছি, কখনও বা থমকেও দাড়াচ্ছি, 
চেনা কিছু গন্ধে চলার পথে। 
চেনা কিছু সুর ভেসে আসে কানে হঠাৎই 
   ব্যাথার লহমা তুলে। 
আচ্ছা, কেউ কি পিছু ডাকছে আমায়? 
খুঁজে ফিরি অজান্তেই ডানে বায়ে। 
 কিন্তু কি যে খুঁজি ছাইভস্ম, 
 সেটাই মনে করতে পারিনা পরিশেষে। 
চিনদিন একা হেঁটে হেঁটেই তো ছুঁয়েছি মরু! 
নতুন করে কাকে লাগবে আবার?


এ জাতীয় আরো খবর