মহেশখালী কক্সবাজার ১০ সেপ্টেম্বর ২০২৫
মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষথেকে জনদুর্ভোগ নিরসনে বড় মহেশখালী নতুনবাজারে ফুটপাথ অবৈধ দখল উচ্ছেদে স্থানীয়দের ব্যাপক সাড়া মিলেছে। ফুটপাথ দখল উচ্ছেদের পাশাপাশি মহেশখালী উপজেলার গুরুত্বপূর্ণ বাজার সমূহের সরকারি জমিগুলো উদ্ধার করার দাবী স্থানীয় সচেতন মহলের।
মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর (বুধবার) সকালে বড় মহেশখালী নতুন বাজার এলাকায় অবৈধ ফুটপাথ দখলমুক্ত করা লক্ষ্যে উপজেলা প্রশাসন, মহেশখালীর উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনী যৌথ সহযোগিতায় উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন-
মোঃ হেদায়েত উল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী এর আদালত।
এসময় উপস্থিত ছিলেন- মোঃ আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী।
মোবাইল কোর্ট পরিচালনা কালে অভিযুক্ত ০৯(নয়) জন ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধরায় মোট-১৮,০০০/-(আঠারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বাজারের সকল ব্যবসায়ীগণকে বাজারের শৃঙ্খলা রক্ষার্থে অবৈধ ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।