চিঠি দিবেন, একটা হাতে লেখা চিঠি।
বহুবছর কোনো চিঠি পড়িনি, প্রেমের চিঠি,
বিচ্ছেদের চিঠি কিংবা বইয়ের পাতায় সেই কলমি বন্ধুর চিঠি,
কিছুই না।
তাই এবারের জন্মদিনে একটা চিঠি চাই আমার।
তাতে যা খুশি লিখতে পারেন, বন্ধুত্বের ছন্দ, প্রেমের কবিতা ,
আপনার প্রথম প্রেমের বিচ্ছেদের গল্প,একান্ত দুঃখ কিংবা প্রলাপ, যা খুশি।
উউউ আমায় কিছু বলতে চাইলে, বলে দিতে পারেন কলমের আঁচড়ে।
তবে চিঠির ভাঁজে থাকতে হবে ছোট্ট সাদা রংযের কোনো ফুল,
যেন খাম খুলেই যত্ন টের পাই আমি ।
আর হ্যা, সাহস না থাকলে চিঠিটা বেনামে দিবেন,
তবুও দিবেন কিন্তু...