বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গৌ রি ন ন্দি তা

  • গোপণ প্রণয়
  • ২০২৫-০৯-০৯ ২৩:২০:৫০

সময়ের রথে চড়ে খবর আসে
ছায়া বৃক্ষের শাপ মোচনের দিন শেষ।
পাষাণের ছদ্মবেশে কালপুরুষ ঐ পড়ে রয়
পথে প্রান্তরে-বৃক্ষের স্পর্শ পেতে।
কঙ্কন বেজে উঠে রিনিঝিনি শব্দে কাল পুরুষের বুক চিঁড়ে....
কোন মানসীরে ধরে রেখেছে তার বুকের ভেতরে...
বৃক্ষ জানে তার সেই গোপণ প্রণয় কথা।

 


এ জাতীয় আরো খবর