ভালো লাগে ভোরের স্নিগ্ধ আকাশ;
বিকেলের সোনালী রোদ্দুর
ভালো লাগে সবুজ বৃক্ষরাজি দিগন্তজোড়া ফসলের মাঠ,
সুউচ্চ পাহাড় আর নীল সমুদ্দুর!
ভালো লাগে নীলিমার নীলে মিশে যাওয়া বিশাল আকাশ যেখানে মিশেছে নদী আর পাহাড়।
ভালো লাগে সন্ধ্যার আকাশে ঝাঁকে ঝাঁকে পাখিদের নীড়ে ফিরা, রাতের আকাশে মিটিমিটি তারা আর পূর্ণিমার চাঁদ।
ভালো লাগে হীম শীতল বাতাস
আর পাহাড়ের ঝর্ণা ধারা;
ভোরের পাখির কূজন আর কোকিলের কুহু তান।
ভালো লাগে সূর্যাস্তের রক্তিম আভা;
মেঘলা আকাশে রংধনুর সাত রং;এই মেঘ-এই রোদ্দুর।
ভালো লাগে সমুদ্রের তীর ঘেঁষে শুভ্র সফেন আছড়ে পড়া ঢেউ,
শান্ত নদীতে জলকেলিতে মেতে উঠা রাজহংসের দল;
ভালো লাগে শাপলা ফোটা
বাংলার খাল বিল,
গাছের শাখায় বসা অজস্র শংখচিল।
ভালো লাগে নীলাকাশজুড়ে পেঁজা তুলোর মতো পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের বেশ
ভালো লাগে মা মাটি আর লাল সবুজের বাংলাদেশ।