বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ত্রাণ নাকি সমরাস্ত্র? নুর খান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমানের অবতরণে দিল্লির শঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৯ ১২:৪৯:৩৯
ছবি: সংগৃহীত।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি সংলগ্ন নুর খান বিমানঘাঁটিতে মার্কিন সামরিক মালবাহী বিমান অবতরণকে ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণসামগ্রী নিয়ে এসেছে এসব বিমান। তবে ভারতের আশঙ্কা, মানবিক সহায়তার আড়ালে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করা হতে পারে।
‘অপারেশন সিঁদুর’-এ ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘাঁটিটি দীর্ঘদিন বন্ধ ছিল। এ অবস্থায় মার্কিন সি-১৭ গ্লোবমাস্টারের একাধিক বিমানের নুর খান ঘাঁটিতে অবতরণ নতুন প্রশ্ন তুলেছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, এসব বিমান কুয়েত হয়ে পাকিস্তানে পৌঁছায় এবং সরাসরি পাক সেনাদের হাতে সামগ্রী হস্তান্তর করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর জানিয়েছে, তাঁবু, জেনারেটর ও পানি নিষ্কাশনের পাম্প পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের অভিযোগ, ত্রাণের আড়ালে অস্ত্র সরবরাহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের মতে, বেসামরিক বিমানবন্দর বাদ দিয়ে সামরিক ঘাঁটি বেছে নেওয়াই সন্দেহ বাড়াচ্ছে।
ভারত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সাবেক সেনা কর্মকর্তাদের মতে, যদি সত্যিই সামরিক সহায়তা দেওয়া হয়ে থাকে, তবে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন হুমকি হয়ে উঠতে পারে।

কীওয়ার্ডস:নুর খান বিমানঘাঁটি,মার্কিন সামরিক বিমান,পাকিস্তান ত্রাণ বিতর্ক,ভারত নিরাপত্তা শঙ্কা,অপারেশন সিঁদুর


এ জাতীয় আরো খবর