রবিবার, জুলাই ২৬, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • একটি মন
  • ২০২৫-০৯-০৮ ২২:৪৮:৪২

অনেক মনোরাজ্য থেকে বেছে নিয়েছি একটি মন,
যার সাথে বেঁধেছি সুখের ঘর 
নির্ঝঞ্ঝাট শান্তিতে কাটাতে চাই সারাটাজীবন। 
প্রেম ভালোবাসা কাকে বলে তাতো জানি না
জানি শুধু ত্যাগ না করলে কিছুই মেলে না। 

কতকিছু দেখেও না দেখার ভান করি
শুনেও না শুনি না -- যেন আমি আজন্ম বধির 
ছোটখাটো কষ্টগুলো চুপচাপ মেনে নিই। 
বেশ আছি এভাবেই, ভালো আছি, যাচ্ছে কেটে দিন
মিলেমিশে আছি, দুচোখ তাই স্বপ্ন রঙিন।


এ জাতীয় আরো খবর