ফুলবাড়ীগেট প্রতিনিধি : যোগিপোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠান গতকাল বিকালে অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন শেখ, খানজাহান আলী থানা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন, মোসাদ্দেক বিশ^াস, শেখ শাহাজান, আলতাফ হোসেন, আবু তালেব সহ স্থানিয় বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।