রবিবার, মে ৩১, ২০২৬

অধ্যাপক বদরুদ্দীন উমরের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির গভীর শোক

  • লেখক অমুল্য কুমার বৈদ্য
  • ২০২৫-০৯-০৭ ১৮:২৬:৩২

বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার ৭ আগস্ট ২০২৫ খ্রি. এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির অগ্রগামী নেতা, বিশিষ্ট চিন্তাবিদ, তাত্ত্বিক ও লেখক অধ্যাপক বদরুদ্দীন উমরের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর শোক প্রকাশ করছে।
অধ্যাপক বদরুদ্দীন উমর ছিলেন বামপন্থী রাজনৈতিক চিন্তার এক উজ্জ্বল বাতিঘর, যিনি আজীবন শোষণমুক্ত, সাম্যভিত্তিক সমাজ নির্মাণের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর লেখা ও চিন্তাধারা শুধু একাডেমিক জগতে নয়, রাজনৈতিক বাস্তবতায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, শ্রমিক-কৃষক আন্দোলনসহ বাংলাদেশের বহু ঐতিহাসিক অধ্যায়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আমরা গভীরভাবে শোকাহত তাঁর প্রস্থানেই, কিন্তু তাঁর চিন্তা, আদর্শ ও সংগ্রাম আমাদের পথচলার পাথেয় হয়ে থাকবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা তাঁর আত্মার শান্তি এবং  শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
 

 


এ জাতীয় আরো খবর