বাংলাদেশের শীর্ষ জন বুদ্ধিজীবী, রাজনৈতিক, জ্ঞানতাপস, বিশিষ্ট লেখক এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সদা প্রতিবাদী ব্যক্তিত্ব জনাব বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ।
জাতির এক কঠিন ক্রান্তিলগ্নে আজীবন বামপন্থী অথচ সর্বজনশ্রদ্ধেয় বদরুদ্দীন উমরের জীবনাবসানে জাতি গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন, বিশেষ করে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস প্রণেতা জনাব বদরুদ্দীন উমর এক আলোকিত পরিবারের সন্তান ছিলেন। তাঁর পিতা মরহুম মুসলিম লীগের সাবেক মহাসচিব আবুল হাশিম বাংলাভাষী মানুষের মুক্তির জন্য নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব ছিলেন। বদরুদ্দীন উমর সত্য উচ্চারণে কখনো পিছপা হননি। “শেখ মুজিব জানতেনই না, যে দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে”—এমন স্পর্ধিত উচ্চারণের সাহস একমাত্র বদরুদ্দীন উমরেরই ছিল।
আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।