তোমার সীমাহীন আকাশে আমাকে উড়তে দাও। ওই শুভ্র কাঁশ ফুলের দোদুল্যমানতায় আমাকে দুলতে দাও। শীতের উত্তুরে হাওয়ার শীতল পরশে আমাাকে হিমশীতল হতে দাও। হতে দাও আমাকে আগ্নেয়গিরির উত্তপ্ত লোহিত লাভা। সেই লাভার লোহিত বর্ণে রঙিন হোক দুটি মন।