বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মহানবী (সা.)-এর আদর্শই বিশ্বশান্তির পথপ্রদর্শক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৫ ২৩:১১:৩৯
ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় দিশারি হতে পারে।
তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’—সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। তাঁর শিক্ষা প্রতিটি যুগের মানুষের জন্য মুক্তির বার্তা বহন করে। নবী করিম (সা.) অন্যায়, অবিচার, কুসংস্কার ও অন্ধকার থেকে মানবতাকে মুক্তির পথে আহ্বান করেছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে ধর্মীয় ও পার্থিব জীবনে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হবে। উসওয়াতুন হাসানাহ হিসেবে তাঁর জীবনধারা মানবতার শ্রেষ্ঠ পথনির্দেশনা।”
ড. ইউনূস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, এই দিনটি সমগ্র মুসলিম উম্মাহর ঐক্যকে আরও সুসংহত করবে এবং সকলের জীবনে বয়ে আনবে শান্তি ও কল্যাণ।

কীওয়ার্ডস: ঈদে মিলাদুন্নবী বার্তা,মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা,মহানবী (সা.) জীবনাদর্শ,বিশ্বশান্তি ইসলাম,মুসলিম উম্মাহ ঐক্য


এ জাতীয় আরো খবর