সোমবার, মে ২৫, ২০২৬

ফের কেঁপে উঠল আফগানিস্তান, ৬.২ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৫ ১০:০৪:১৭
ছবি: সংগৃহীত।

ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার প্রাণহানির পর আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালেই ৬ দশমিক ২ মাত্রার কম্পন দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম *মিন্ট* জানায়, কম্পন এতটাই তীব্র ছিল যে ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মিরসহ আশপাশের অঞ্চলও কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। তবে ভারত থেকে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২০০ জন নিহত ও ৩ হাজার ৬০০ জন আহত হয়েছেন। ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর, ফলে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নতুন করে হওয়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

 কীওয়ার্ডস: আফগানিস্তান ভূমিকম্প,৬.২ মাত্রার ভূমিকম্প,দিল্লিতে ভূমিকম্প অনুভূত,আফগানিস্তান দুর্যোগ,প্রাণহানি ভূমিকম্প


এ জাতীয় আরো খবর