মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সহায়তার তালিকা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) বাদ দিয়েছে। ৪৯০ কোটি ডলারের সহায়তা কর্তনের এ সিদ্ধান্তকে ঘিরে আইনপ্রণেতা, ব্যবসায়ী সংগঠন এবং বৈশ্বিক বাণিজ্য মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা একে অবৈধ বলে অভিহিত করেছেন, কারণ কংগ্রেস ইতিমধ্যে বরাদ্দ অনুমোদন করেছে। বিশেষজ্ঞদের মতে, ডব্লিউটিওর অর্থায়ন বন্ধ হলে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্র তার প্রভাব হারাতে পারে এবং চীন এতে সুবিধা নিতে পারে।
ডব্লিউটিও মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়ালা জানিয়েছেন, বিষয়টি সমাধানে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিস ও প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। তবে হোয়াইট হাউস এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ডব্লিউটিওর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আসছে। সংস্থাটিকে “দন্তহীন” আখ্যা দিয়ে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় আমেরিকার স্বার্থ সুরক্ষায় নতুন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে ট্রাম্প।
কীওয়ার্ডস: ডব্লিউটিও অর্থায়ন সংকট,ট্রাম্প প্রশাসন বৈদেশিক সহায়তা,বিশ্ব বাণিজ্য সংস্থা বিতর্ক,যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য প্রভাব,হোয়াইট হাউস সিদ্ধান্ত