বৃষ্টির ফোঁটার কাছে
হৈমন্তী রোদ মাখা বিকেল আলোর কাছে
কাছে থাকা দুর বাতাসের কাছে
সুদমুক্ত কিছু ঋণ চেয়েছিলাম।
বলেছিলাম সময় হলেই সবটা ফেরত দেব,
ওরা চড়া সুদের হিসেব দিল
বেহিসেবী এই আমি যে, অত শত কি আর বুঝি?
আমার সাধ্যসীমার বাইরে ছিল তা।
ছিটেফোঁটা ঋণও আমার ভাগ্যে জোটেনি,
তবুও ঋণ, তবু আমার ঋদ্ধ সারাবেলা।