না জ মা বে গ ম না জু

  • ঋদ্ধ সারাবেলা
  • ২০২৫-০৯-০২ ২০:২৩:৫৮
image

বৃষ্টির ফোঁটার কাছে
হৈমন্তী রোদ  মাখা বিকেল আলোর কাছে
কাছে থাকা দুর বাতাসের কাছে
সুদমুক্ত কিছু ঋণ চেয়েছিলাম। 
বলেছিলাম  সময় হলেই সবটা ফেরত  দেব,
ওরা চড়া সুদের হিসেব দিল
বেহিসেবী এই আমি যে, অত শত কি আর বুঝি?
আমার সাধ্যসীমার বাইরে ছিল তা।
ছিটেফোঁটা ঋণও আমার ভাগ্যে জোটেনি,
তবুও ঋণ, তবু আমার ঋদ্ধ  সারাবেলা।