সোমবার, জুলাই ১৩, ২০২৬

আফগানিস্তানে হিন্দুকুশে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৯০০, আহত ছাড়াল ৩ হাজার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০২ ১৪:০০:১৯
ফাইল ছবি

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার মানুষ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের সরিয়ে নেওয়ার কাজ চলছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্যমতে, গত রোববার হিন্দুকুশ পর্বতমালায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। শক্তিশালী কম্পনে বহু গ্রাম ধসে পড়েছে এবং পাহাড়ধসে একাধিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো ধীরে ধীরে পুনরায় চালু করা হচ্ছে যাতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা যায়। তবে এখনো অনেক এলাকা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান টেকটোনিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় প্রায়ই বড় ধরনের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। গত বছর হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারান। তার আগের বছরও পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১,০০০ জন নিহত হয়েছিলেন।

কীওয়ার্ডস: আফগানিস্তান ভূমিকম্প ২০২৫,হিন্দুকুশ ভূমিকম্প মৃত্যু,আফগানিস্তানে আহত ৩ হাজার,ভূমিকম্পে গ্রাম ধ্বংস,আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগ


এ জাতীয় আরো খবর