রবিবার, মে ১৭, ২০২৬

২০২৫ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই নিশ্চিত কোটি টাকা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-০১ ১৪:৪৯:০৭
ছবি: সংগৃহীত।

আসন্ন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে। টুর্নামেন্ট শুরুর আগে সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে ইতিহাসের সবচেয়ে বড় প্রাইজমানি।
আগের আসরের তুলনায় এবার পুরস্কারের অঙ্ক বেড়েছে চার গুণ। মোট ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ) বরাদ্দ রাখা হয়েছে এই আসরের জন্য, যা পুরুষদের ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানির চেয়েও বেশি।
চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ৫৪ কোটি টাকা। রানার্সআপের জন্য বরাদ্দ ২.২৪ মিলিয়ন ডলার (প্রায় ২৭ কোটি টাকা)। এছাড়া সেমিফাইনালে বাদ পড়া প্রতিটি দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, যা আগের তুলনায় ২৭৩ শতাংশ বৃদ্ধি।
অংশগ্রহণকারী প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে কমপক্ষে আড়াই লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা)। ফলে বাংলাদেশ নারী দল ম্যাচ না জিতলেও অন্তত ৩ কোটি টাকা নিশ্চিত। এছাড়া গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য বাড়তি যোগ হবে ৩৪ হাজার ৩১৪ ডলার।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “নারী ক্রিকেটকে এগিয়ে নিতে এবং তাদের আর্থিক সুযোগ বাড়াতে এই প্রাইজমানি ঘোষণা হবে নতুন মাইলফলক।”

কীওয়ার্ডসঃ নারী বিশ্বকাপ ২০২৫ প্রাইজমানি,বাংলাদেশ নারী দল বিশ্বকাপ,আইসিসি নারী ক্রিকেট ঘোষণা,জয় শাহ নারী ক্রিকেট,ক্রিকেটে নারীদের সমতা


এ জাতীয় আরো খবর