আসন্ন ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপে নজিরবিহীন পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ। এই অঙ্ক ২০২৩ পুরুষদের বিশ্বকাপের মোট পুরস্কারের চেয়েও বেশি।
চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ৫৪ কোটি টাকা। রানারআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২.২৪ মিলিয়ন ডলার, যা প্রায় ২৭ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। এবারের পুরস্কার তাই আগের তুলনায় ২৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, নারী ক্রিকেটের প্রতি এই বিনিয়োগ ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বার্তা। তার মতে, নারী ক্রিকেটাররা এখন পুরুষদের সমান মর্যাদা ও আর্থিক সুযোগ পাওয়ার পথে অগ্রসর হচ্ছেন।
এই ঘোষণা নারী ক্রিকেটের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছে ক্রীড়াপ্রেমীরা।
কীওয়ার্ডসঃ নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫,আইসিসি প্রাইজমানি,ক্রিকেটে নারী-পুরুষ সমতা,চ্যাম্পিয়ন দল পুরস্কার,জয় শাহ নারী ক্রিকেট