মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, আলোচনায় চীন সফর ও আইনশৃঙ্খলা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০১ ১৩:০৮:২৪
ফাইল ছবি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন, এরপর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র।
বৈঠকে সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক **চীন সফরের অভিজ্ঞতা** শেয়ার করেন এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে অবহিত করেন। এছাড়া বৈঠকে দেশের **সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি** নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।
এর আগে গত রবিবার সেনাপ্রধান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন। তবে সে বৈঠকের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

কীওয়ার্ডস : সেনাপ্রধান ওয়াকার উজ জামান,রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বৈঠক,প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস,বাংলাদেশ সেনাবাহিনী চীন সফর,আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশ


এ জাতীয় আরো খবর