সোমবার, মে ২৫, ২০২৬

এসসিও সম্মেলনে প্রথমবার মুখোমুখি হচ্ছেন মোদি-শাহবাজ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-৩১ ২২:১২:৫৮
ফাইল ছবি

আগামীকাল (সোমবার) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন। এপ্রিলের পেহেলগাম হামলা এবং অপারেশন সিদুঁরের পর দুই দেশের শীর্ষ নেতাদের এটিই হবে প্রথম সাক্ষাৎ, জানিয়েছে এনডিটিভি।
তিন বছর পর সরাসরি এসসিও সম্মেলনে যোগ দিচ্ছেন মোদি। ২০২৩ সালে ভারত আয়োজক হলেও বৈঠকটি হয়েছিল ভার্চুয়ালি। ২০২৪ সালের কাজাখাস্তান সম্মেলনেও যোগ দেননি তিনি। এবারের বৈঠকে মোদি সীমান্তপারের সন্ত্রাসবাদের ইস্যু জোরালোভাবে তুলেছেন এবং চীনের সমর্থন পেয়েছেন।
ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, “প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে বলেছেন, ভারত ও চীন দু’দেশই সন্ত্রাসবাদের শিকার। চীন এ বিষয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে।” পাশাপাশি সীমান্ত শান্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার নিয়েও আলোচনা হয়েছে।
চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায়, গত জুনে এসসিও–র যৌথ বিবৃতিতে পেহেলগাম হামলার উল্লেখ ছিল না। ভারত তাতে সই করেনি, বরং বেলুচিস্তান প্রসঙ্গ উল্লেখ করায় তা দিল্লির প্রতি পরোক্ষ বার্তা হিসেবেই দেখা হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের পর ভারত–চীন সম্পর্ক নতুনভাবে পুনর্গঠনের পথে এগোচ্ছে। মোদি বৈঠকে জোর দিয়ে বলেন, “ভারত ও চীন কৌশলগত স্বায়ত্তশাসন মেনে চলে। তাই দুই দেশের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়।”

কীওয়ার্ডস: মোদি শাহবাজ এসসিও ২০২৫,ভারত পাকিস্তান মুখোমুখি,এসসিও সম্মেলন আপডেট, মোদি শি জিনপিং বৈঠক,ভারত চীন কূটনীতি


এ জাতীয় আরো খবর