মঙ্গলবার, মে ২৬, ২০২৬

নুরুল হক নুরের ওপর হামলায় জেপিবি’র নিন্দা,হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৫-০৮-৩০ ১৬:৩০:২১

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। শনিবার (৩০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, “গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে তা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্য একটি বড় হুমকি। এ ঘটনায় নুরসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।”
তারা অভিযোগ করেন, মব জাস্টিস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিয়ে সরকারের দ্বিচারিতা আরও দুঃখজনক। জাতীয় রাজনীতির সংকটময় সময়ে এ ধরনের আক্রমণ অনভিপ্রেত ও গণতন্ত্রবিরোধী বলেও মন্তব্য করেন তারা।
নেতৃদ্বয় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

কীওয়ার্ডসঃ নুরুল হক নুর হামলা,জেপিবি’র নিন্দা,গণঅধিকার পরিষদ


এ জাতীয় আরো খবর