ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এর আগে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের সময় মারাত্মক আহত হন নুর। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া খেয়ে নেতাকর্মীরা যখন আল রাজী কমপ্লেক্সের দিকে সরে যাচ্ছিলেন, তখন হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান নুর।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ ধরনের দমন-পীড়ন গণতান্ত্রিক আন্দোলন দমনের প্রচেষ্টা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
কীওয়ার্ডস: নুরুল হক নুর আহত,গণঅধিকার পরিষদ সংঘর্ষ,ডাকসুর সাবেক ভিপি নুর,আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ,ইসলামী ব্যাংক হাসপাতালে নুর