মঙ্গলবার, মে ২৬, ২০২৬

গাজা ইস্যুতে সেনাপ্রধানের সঙ্গে দ্বন্দ্বে চাপে নেতানিয়াহু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২৯ ১৯:১৬:৪৫
ছবি: সংগৃহীত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে জোর দিচ্ছেন। কিন্তু সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামির এর বিরোধিতা করছেন প্রকাশ্যে। দুই শীর্ষ নেতার এই দ্বন্দ্ব এখন ইসরায়েলি রাজনীতিতে বড় ধরনের চাপ তৈরি করেছে।
সূত্র মতে, গাজা দখলের পরিকল্পনার বদলে জামির জিম্মি মুক্তির চুক্তিকে অগ্রাধিকার দিতে চান। অন্যদিকে নেতানিয়াহু অভিযোগ করেছেন, জামির গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনার পরিবেশ নষ্ট করছেন। এ কারণে তাকে মিডিয়ায় আর কোনো ব্রিফ না দিতে সরাসরি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক কমান্ডের এ দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে ওঠে সাম্প্রতিক এক বৈঠকে। বৈঠক শেষে দুই পক্ষের অবস্থান বদলায়নি বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। বিশ্লেষকদের মতে, গাজা দখল অভিযান নিয়ে এমন প্রকাশ্য দ্বন্দ্ব নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে দুর্বল করছে।

কীওয়ার্ডসঃ নেতানিয়াহু গাজা দখল,ইসরায়েল সেনাপ্রধান দ্বন্দ্ব,গাজা যুদ্ধ ইসরায়েল রাজনীতি,জিম্মি চুক্তি ইসরায়েল, নেতানিয়াহু রাজনৈতিক সংকট


এ জাতীয় আরো খবর