রবিবার, জুলাই ২৬, ২০২৬

ফেড গভর্নর লিসা কুকের মামলা: ট্রাম্পের ক্ষমতা চ্যালেঞ্জে মার্কিন রাজনীতি ও অর্থনীতি উত্তপ্ত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২৯ ১০:২৫:১৩
ছবি: সংগৃহীত।

চাকরি থেকে অপসারণের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। তার দাবি, প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত সাংবিধানিকভাবে অবৈধ এবং ফেডের স্বাধীনতা ক্ষুণ্ন করার শামিল।
কুক বলেন, ১৯১৩ সালের ফেডারেল রিজার্ভ আইনে প্রেসিডেন্ট শুধুমাত্র ‘যৌক্তিক কারণ’ দেখিয়ে একজন গভর্নরকে অপসারণ করতে পারেন, যা সাধারণত গুরুতর অসদাচরণ বা দায়িত্বে অবহেলার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ট্রাম্পের পদক্ষেপ সেই আইনের স্পষ্ট লঙ্ঘন।
ঘটনার সূত্রপাত হয় ট্রাম্পের অভিযোগের মাধ্যমে—কুক নাকি ফেডে যোগদানের আগে মর্টগেজ জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কুক অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সত্য হলেও অপসারণের বৈধ কারণ নয়। এ পরিস্থিতি মার্কিন রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং আন্তর্জাতিক অর্থবাজারেও প্রভাব ফেলেছে।
প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক ফেড বোর্ডে নিয়োগ পাওয়া কুক আদালতে আবেদন করেছেন, যাতে মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়। ফেডের মুখপাত্র জানিয়েছেন, তারা আদালতের যেকোনো সিদ্ধান্ত মেনে চলবে।
এ মামলার ফলাফল কেবল কুকের ভবিষ্যৎ নয়, বরং মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও বৈশ্বিক অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।


কীওয়ার্ডস:লিসা কুক মামলা,ট্রাম্প বনাম ফেডারেল রিজার্ভ,মার্কিন অর্থনীতি সংকট,ফেড গভর্নর অপসারণ,যুক্তরাষ্ট্র রাজনীতি


এ জাতীয় আরো খবর