বুধবার, জুলাই ২৯, ২০২৬

নির্বাচনী প্রচারণায় ইট-পাটকেলের মুখে আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই, অল্পের জন্য রক্ষা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-২৮ ১০:০৫:৫৭
ছবি: সংগৃহীত।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সে এক নির্বাচনী সমাবেশ চলাকালে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল নিক্ষেপ করে।
ঘটনাস্থলে প্রেসিডেন্ট মিলেইর সঙ্গে ছিলেন তার বোন কারিনা মিলেই ও দলের অন্যান্য সদস্যরা। হামলার সময় বেশ কয়েকটি বস্তু মিলেইর গায়ে লাগায় তিনি আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত গাড়িতে করে স্থান ত্যাগ করতে বাধ্য হন তিনি ও তার দলীয় সঙ্গীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক ঘুষ কেলেঙ্কারিকে কেন্দ্র করে মিলেই সরকারের বিরুদ্ধে তীব্র জনঅসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, এ কেলেঙ্কারির সঙ্গে প্রেসিডেন্টের বোন কারিনা মিলেইও জড়িত। এ কারণেই জনরোষ নির্বাচনী মাঠেও ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

(সূত্র: আল-জাজিরা)

কীওয়ার্ডস:আর্জেন্টিনা প্রেসিডেন্ট মিলেই,নির্বাচনী প্রচারণায় হামলা,আর্জেন্টিনা রাজনীতি,হাভিয়ের মিলেই খবর,বুয়েন্স আয়ার্স নির্বাচন


এ জাতীয় আরো খবর