বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

দু র্গা বে রা

  • বয়ে চলা
  • ২০২৫-০৮-২৭ ১৫:৫০:২৮

জঙ্গল তুমি আমার বন্ধু হও ।
পাহাড় তুমি আমার সাথী হও ।
আমি আজ পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী বন্ধু পেলাম না।
যত সাথী পেয়েছি সব তাৎক্ষণিক।
যত ভালবাসা পর্দার বাইরের।
এমন সাথী বিহীন, বন্ধু শূন্য, ভালবাসা বিচ্ছিন্ন থাকা মানে- থাকা নয়, বরং সে না থাকারই সমান।
সমুদ্রের ঢেউ যেমন একের পর এক বয়ে চলে, কাছের মানুষও বয়ে চলে সুবিধার তাগিদে এবং সুযোগের দন্ডে।
মেঘের পরে মেঘ যেমন ভেসে যায়, কাছের মানুষ ছাড়া প্রতিটি মানুষ তেমন ভাসমান।
ছাড়াছাড়ির জীবন আঁকড়ে জড়াজড়ির জীবন ।
কারো বয়ে চলা আর, কারো সয়ে চলা।
জঙ্গল তুমি আমার বন্ধু হও।
পাহাড় তুমি আমার সাথী হও।

 


এ জাতীয় আরো খবর