মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

রী তা রা য়

  • সোনা রোদ
  • ২০২৫-০৮-২৬ ১৩:২২:৫৫

একমুঠো সোনা রোদ চাই, 
জংলী ফুলের বড়ো প্রিয় সে।
তারার আলোকে জ্বলুক মন,শুধু যেন না পোড়ে
জুই,চামেলির মধুগন্ধে সে যেন বড়ই ফিকে।
তাজা ফুলের গন্ধরসের প্রাচুর্যে মৌ এর ভীর
সেই ভীরে হারিয়ে যায় কত যে জংলি ফুল!
তার কি ইয়ত্তা আছে?
বসন্তের মাধবী রাত আর নয় তার জন্য
এটা সে বোঝে, শ্রাবনের অঝোর ধারার-
অলস দিনও নয়।
নয় বসন্তের বিলাস বহুল ফুল বাগান তারি জন্য
দামী দামী হাজার ফুলের মাঝে সে আগন্তুক।
পথের ধারে লুটিয়ে পরে সুর্যের আলোয় সে পুড়ুক
কিন্তু, তার মন যেন না পোড়ে।
কারণ মন তো সদাই সবুজ,সদাই নবীর সদাই সতেজ
সে পায় ব্যাথা, বেদনা, আঘাতে আঘাতে সে হয় নীলাভ, 
তবু তার মন থাকে অমলিন চিরদিন 
কারণ আঘাতে আঘাতে সে হয় পরশ পাথর।
কখনো ভেতর ভেতর সে ককিয়ে উঠে
কত সহস্র বেদনা সইবার ঝক্কি তার!
নিদারুণ  কষ্টে ভেঙ্গে যায় ঘুম শুধু রাত জাগা
পাখিদের সাথে হয় রাত্রি জাগরণের প্রতিযোগিতা
 নির্ঘু ম রাত পার হয় পার,পাখিদের বলে সে
শুভ সকাল।
সোনার রোদে মুছে যাক সব কিছু,শুধু সে তাজা থাক
আর থাক এক রাশ শরতের সাদা রঙের কাঁশ।

 


এ জাতীয় আরো খবর