বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সি ব গা তু র র হ মা ন

  • কোটা কাহিনী
  • ২০২৫-০৮-২৬ ১৩:২০:১৩

জামাই কোটায় শ্বশুর আসে
পুলার কোটায় বাপ,
স্ত্রীর কোটায় স্বামী আইলো
মিলছে খাপে খাপ।

বিদেশীর কোটায় আইলো
অজানা সব নাম,
চিনে না কেউ তাদেরে ভাই
কেমন তাদের কাম!

দেশ বিরোধী কোটা দেইখা
কাঁদে আমার হিয়া,
আরো একটা কোটা আছে
বান্ধবীর লাগিয়া।

কোটায় চলে চান্দা বাজি
কোটায় সুপারিশ,
কোটায় কোটায় মারামারি
মেধায় পায় না দিশ।

এতো কোটার মাঝে এখন
মেধায় পড়ছে ফাঁদে,
মেধা মেধা করলো যারা
তারাই এখন কাঁদে।

কোটায় খাইছে স্বাধীনতা
কোটায় মুক্তিযুদ্ধ,
এসব দেখে দেশের মানুষ
এখন বেজায় ক্ষুব্ধ।

দেশ জনতায় বুঝছে এখন
এরা কতো-ই ভন্ড,
কোটার চাপে ধ্বংস করছে
প্রতিভার মানদন্ড।


এ জাতীয় আরো খবর