শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মোঃ হা রু ন অ র র শি দ

  • মোনাজাত
  • ২০২৫-০৮-২৫ ২২:৫৭:৫৬

করি মোনাজাত 
করো হে নাজাত 
হে পরওয়ার দিগার, 
আমরা পাপি 
আমরা তাপি 
মোরা সবাই গোনাহগার। 
হৃদয় অশান্ত 
করো প্রশান্ত 
করো হে গোণা মাফ,
মনের মাঝে যতো 
কালিমা আছে ততো
ধুয়ে মুছে করো হে সাফ।
ত্যাগের মাঝে খুঁজি 
করি সৎ আয় রুজি 
এলো যে রমজান, 
সব গ্লানি ভুলে 
মনটা ওঠে দুলে 
তোমার পানে 
হে চির মহান।


এ জাতীয় আরো খবর