কিছু সম্পর্ক থাকে-
যাদের নেই কোনো নাম,
নেই কোনো ঠিকানা,
নেই আজকের কোনো স্বীকৃতি,
নেই আগামীর কোনো প্রতিশ্রুতি।
তবু তারা বেঁচে থাকে-
মায়ার কোমল সুতোয় বাঁধা,
এক ফোঁটা আলো,
এক মুঠো স্মৃতির স্পর্শে,
যেমন শিশির লুকিয়ে থাকে ঘাসের ডগায়-
অস্তিত্বহীন অথচ অপরিহার্য।
আমি ভাবি-
কী অদ্ভুত এই সম্পর্কগুলো!
যেখানে কাছে আসার নিয়ম নেই,
দূরে যাওয়ারও সাহস নেই,
শুধু অদৃশ্য এক চুম্বকীয় টানে,
দু’টি প্রাণ-
বারবার হারিয়ে যায়, একই গোলকধাঁধায়।
এ সম্পর্কের কোনো সীমানা নেই,
তবু তার জন্য-
আমরা ভিজে যাই অশ্রুতে,
জ্বলি দহন আগুনে,
হাসি অকারণে,
কাঁদি অকারণে,
কারণ মায়া-
মায়াই একমাত্র সত্য,
যা অস্বীকৃতির মাঝেও বাঁচিয়ে রাখে-
আমাদের অনন্ত ভেতরের আকাঙ্ক্ষা।
হয়তো এভাবেই-
সবচেয়ে গভীর প্রেমগুলো..
অধিকার পায় না কখনও,
শুধু মায়ার গোপন ছায়ায়
চুপচাপ ফোটে,
চুপচাপ ঝরে যায়“!
তবু অমর হয়ে থাকে-
হৃদয়ের অতল সাগরে।