রবিবার, মে ৩১, ২০২৬

২০০৫ সালের পর এ বছর ইসরাইল বাহিনীর হাতে সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২২ ২৩:০৯:২৯

 এ বছর ইসরাইল বাহিনীর হাতে সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিক্ষোভ, সংঘর্ষ, সামরিক অভিযান, হামলাসহ নানা ঘটনায় চলতি বছর এ পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 
এদিকে ইসরাইলের নিহত হয়েছে ৩০ জন। যা গত বছরের সংখ্যাকে অনেক আগেই ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে কাজ করা জাতিসংঘের দূত এর বরাত দিয়ে সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে। 
টর ওয়েনেসল্যান্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায়, ভবিষ্যতে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘাত আরও বাড়বে। কারণ ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র গঠনে মরিয়া হয়ে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যদিও ইসরাইল এবং ফিলিস্তিন আলাদাভাবে কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এতে কোনো কাজ হবে না। কারণ তারা ঐক্যবদ্ধভাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি। 
জাতিসংঘের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দুই পক্ষকে আলোচনা করার আহ্বান জানান এবং এক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা করবে। 
এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি কাউন্সিলকে বলেন, ইসরাইল একের পর এক অবৈধভাবে ফিলিস্তিনি বসতি সরিয়ে যেভাবে ইহুদি বসতি স্থাপন করছে তাতে উভয় পক্ষের মধ্যে আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে।


এ জাতীয় আরো খবর