রবিবার, অক্টোবর ৪, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • অচিন শহর পাড়ে
  • ২০২৫-০৮-২৩ ১০:০৭:৪৩

যেতে চাই 
তবু চাই না যেতে
শহর ঘেঁষা এই মফঃস্বলের 
ঝিমানো রোদের প্রহর
একসাথে ডেকে ওঠা বুনো কবুতরের ঝাঁক, 
বিকেলের কিনার জুড়ে আইসক্রিম বিক্রেতার  কাঙ্খিত সুরের মূর্ছনা, - 
কলহাস্যে ভরপুর  বৈকালিক শিশুদের ছুটে আসা তারপর, 
রোজ রোজ আচ্ছন্ন হওয়া মন নিয়ে ভাবতাম আমার ছোট্ট পাড়াগাঁয়ের 
সেই শিশুবেলাটাই আবারো ফিরে পেলাম অচিন শহরের
এই খেয়ালীপনায়,--এই  মন ভোলা রোদে। 
 আকাশ ছোঁয়া জানালায় শুভরাত্রি বলে
মেঘের আড়ালে হারাতো যে চাঁদ 
যেন কত শত য়ুগের সখ্যতা আমার তার সাথেও 
কখনো একা পড়ে থকা ঝুম পাড়াগাঁ, কখনো রবিঠাকুর, কখনো প্রথম শরৎপাঠের 
আনন্দ বিষাদে অবগাহন করার মত আত্মমগ্নতায় মেতে উঠতাম রোজ 
এখানে এই-- অচিন শহর পাড়ে।
ঘোর লাগা এক ঠান্ডা বাতাসের মত
এই মফঃস্বল শহরটা৷ যেন
 সাগর আর পাহাড় ঘেরা
 কোন আজন্ম বুনো বসতি 
আমার স্বজন ভূমের।
জানি না কিছু কি গেলাম ফেলে?
মনের ভুলে  - মনের ০কিছুটা?  
কি যেন  কি  সঙ্গে নিলাম--?
যেতে চাই ভীষণ 
তবু একটুও চাই না যেতে।


এ জাতীয় আরো খবর