সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬

রেশম শিল্পের জন্য প্রসিদ্ধ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রেশম চাষীদের নিয়ে উঠান বৈঠক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২৩ ০৯:৪০:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রেশম চাষ এবং শিল্পের জন্য প্রসিদ্ধ চাঁপাইনবাবঞ্জের  ভোলাহাট  উপজেলায়  রেশম চাষীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২আগষ্ট) বিকালে চরধরমপুর গ্রামে চাষী মো. সমিরুদ্দিনের  বাড়ির উঠানে তাঁর সভাপতিত্বে  এই বৈঠক অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড,রাজশাজীর আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে এবং জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়,ভোলাহাটের  আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাজশাজীর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো.তরিকুল ইসলাম।  
বক্তব্য দেন ভোলাহাট রেশম চাষী ও বসনী সমিতির সাধারণ সম্পাদক সেকাম শেখ, ভোলাহাট রেশম বোর্ড কর্মী  মনিরুল ইসলাম,সাপ্তাহিক ভোলাহাট  সংবাদের সম্পাদক গোলাম কবির সহ রেশম চাষীরা।
বৈঠকে ভোলাহাটের রেশমের হারানো গৌরব ও ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। এ ছাড়া   ্উপজেলায়  বিলুপ্ত হতে বসা রেশম চাষ সম্প্রসারণের সমস্যা,রেশম চাষকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া,  চাষীদের পেশা ত্যাগ বন্ধ করে রেশম চাষে  আবারও আগ্রহী করা,আসন্নœ মৌসুমে রেশম চাষ,চাষীদের সমস্যা  ও সমাধানে করনীয় নিয়েও মতবিনিময় হয়। 


এ জাতীয় আরো খবর