বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামীরা আবারও কুপিয়ে আহত করলো ছাত্রদল নেতাসহ দু’জনকে

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৮-২০ ২০:৩৬:৩৯

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী আবারও রক্তাক্ত হলো। বিএনপি নেতা সাহাব উদ্দিনসহ ৩জনকে গত রোববার হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়েরের দু’দিন পার না হতে ওই মামলার আসামীরা ছাত্রদল নেতাসহ দু’জনকে কুপিয়ে রক্তাক্ত করেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরএলাহী বাজারে এঘটনা ঘটে। আহতরা হলেন, চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমন (২৮) ও তার চাচা যুবদল কর্মী মাসুম (৩০)। আহতদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে গলা কেটে হত্যা চেষ্টার মামলার আসামীরা তাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে চরএলাহী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এসময় যৌথবাহিনীর বাধায় তারা বাজারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে না পেরে পাশ্ববর্তী সাবেক চেয়ারম্যান তোতার বাড়ীতে জড় হতে থাকে। পরে তারা আবার বিক্ষোভ মিছিল নিয়ে বাজারে উঠতে চাইলে পুনঃরায় যৌথবাহিনী বাধা দেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। এসময় ওই স্থান থেকে যৌথবাহিনী সরে দাঁড়ালে সন্ত্রাসীরা সুযোগ পেয়ে চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের ছাত্রদলের সহ-সভাপতি ইমন ও তার চাচা যুবদল কর্মী মাসুমকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারও চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহীম তোতার বাহিনী রক্তক্ষয়ী সংর্ঘষ ঘটাতে পারে বলে আশংকা করছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ যৌথবাহিনী অবস্থান করছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ জাতীয় আরো খবর