বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-২০ ২০:১৩:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে  নিজ হেফাজতে রাখার অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় দেলোয়ার হোসেন ওরফে মিলন(৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের  আদেশ দেয়া হয়েছে। বুধবার(২০ আগষ্ট) বিকাল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত  মিলন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের পহেলা সেপ্টেম্বর নাচোলের নেজামপুর ইউনিয়নের দক্ষিন সগিনা মালিকান্দর গ্রামে সড়কের উপর জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার হন মিলন। এ ঘটনায় ওইদিন তাঁকে একমাত্র আসামী করে নাচোল থানায় মামলা করেন ডিবি’র তৎকালীর উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার মন্ডল।  ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং ডিবি’র তৎকালীর উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র চৌধুরী  একমাত্র মিলনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত সোমবার দেলোয়ার হোসেন ওরফে মিলনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. আনোয়ার সাদাত (অতনু বিশ^াস)।্  


এ জাতীয় আরো খবর