চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানী শুরু হয়েছে। বন্দর সূত্র জানিয়েছে,মঙ্গলবার(১৯ আগষ্ট) সোনামসজিদ দিয়ে ভারতের মহদিপুর স্থলবন্দর পথে ৪ ট্রাকে ১৮০ টন চাল আমদানী হয়েছে। এর আগে গত রোববার(১৭ আগস্ট) সোনামসজিদ বন্দর দিয়ে দীর্ঘদিন পর ৩টি ট্রাকে ১২০ টন চাল আমদানী হয়। এনিয়ে দু’দিনে ৭টি ট্রাকে ৩০০ মে.টন চাল আসল ভারত থেকে।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী অঅপারেটর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমদানীকৃত চাল এখনও খালাস সম্পন্ন হয় নি।
সোনামসজিদ দিয়ে অন্যতম চাল আমদানীকারক চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, শুল্ক বেশী হবার কারণে আটকে ছিল আমদানী ও খালাস। এনবিআর শুল্ক ৬৩ শতাংশের স্থলে ২ শতাংশ নির্ধারণ করায় শুরু হয়েছে পূণরায় আমদানী।
সোনামসজিদের রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান বলেন, মন্ত্রণালয় দেশীয় চালের স্বার্থ সুরক্ষায় আমদানী বন্ধ রেখেছিল। কয়েকদিন আগে ইমপোর্ট পারমিশন(আইপি) দেয়া শুরু করে। ্এরপর থেকে আমদানী শুরু হয়।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে চাল আমদানী শুরু হওয়ায় কমে আসবে দেশে চালের দাম। বাজারে দ্রæত এর প্রভাব পড়বে।