চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পথে সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর পূণরায় আমদানী শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানী। বন্দর সূত্র জানিয়েছে, রোববার(১৭ আগষ্ট) সন্ধ্যা ২৭টি ট্রাকে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে আমদানী হয়েছে ৭৭৯ টন পেঁয়াজ। এর আগে গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) ৪টি ট্রাকে ১০০ টন পেঁয়াজ আসে। গত ৩১ মার্চ শেষবারের মত আমদানীর পর পেঁয়াজ আসা বন্ধ হয়ে যায় এ পথে।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, রোববার ও গত বৃহস্পতিবার মোট ৩১টি ট্রাকে ৮৭৯ টন ভারতীয় পেঁয়াজ আমদানী হয়েছে। গত বৃহস্পতিবারের পর টানা দু’দিন ছুটির কারণে বন্ধ ছিল আমদানী।
সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ ্র(প্লান্ট কোয়ারান্টাইন ষ্টেশন) উপ-পরিচালক সমির চন্দ্র ঘোষ বলেন, রোববার দুপুর সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই বন্দর দিয়ে ১১৯ জন আমদানীকারককে ৩ হাজার ৬৫০টন পেঁয়াজ আমদানীর অনুমোদন(আইপি) দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এই প্রক্রিয়া চলমান রয়েছে। এতে স্থানীয় বাজারে এরই মধ্যে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০টাকা কমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম পেঁয়াজ আমদানীকারক মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, দেশে উৎপাদিৎ পেঁয়াজের স্বার্থ সংরক্ষণ করে বাজাওে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে সরকার প্রতি স্বল্প পরিমান আমদানীর অনুমতি দিচ্ছে। প্রত্যেক আমদানীকারককে দেয়া হচ্ছে হ্রাসকৃত আমদানীর অনুমোদন। যেন আমাদানীর ফলে দেশে উৎপাদিত ও আমদানী পেঁয়াজের সমন্বয়ে বাজার নিয়ন্ত্রণে থাকে। স্থানীয় বাজারে পেয়াজ কেজি প্রতি ৭০-৭৫ টাকার স্থলে এখন ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। মূল্য আরও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।