শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

মো শা হে দ চৌ ধু রী

  • তোমার নরম চুল ছুঁয়ে দিলেই
  • ২০২৫-০৮-১৫ ২৩:২২:৩৮

তোমার নরম চুল ছুঁয়ে দিলেই সন্ধ্যা নেমে আসতো
আর আঙুল বেয়ে হারিয়ে যেত গোধূলির আলো।
কখনোই জানতে চাওনি তুমি
নিঃশ্বাস কেন ঘুরে বেড়ায় এই হৃদয়ের অলিন্দে।

আমরা তখন চুপিচুপি শিখেছিলাম ভালোবাসা শব্দহীন, 
আলোহীন আশা নিরাশার দ্বৈরথে
যেখানে নাম ছিল না, ঠিকানা ছিল না,
শুধু জানালার পর্দা একটু দুললেই
আমার ছোঁয়া মিশে যেতো তোমার গায়ের গোপন ঘ্রাণে।

যখন হেসে উঠতে, আমি হারিয়ে ফেলতাম
দিন, তারিখ, আমার অশরীরী আত্মা --
জেগে থাকতো শুধু তোমার স্পর্শে গলে যাওয়া মানব।

তোমার গালের কাছে যে দুপুরগুলো নরম হয়ে গিয়েছিল
সেগুলোর ফিরে আসা চাইনি কোনোদিন,
শুধু চেয়েছিলাম -- আমার স্পর্ধিত আঙুলের ছোঁয়ায় 
তোমার চুলে আবার সেই গোপন সন্ধ্যাটি নেমে আসুক।


এ জাতীয় আরো খবর