তুমি বলো নদী
আমি দেখি সেতারের তার
তুমি বলো এপার
আমার চোখে কুহকী ওপার
এটাই জানালা তোমার
আমার চৌখুপি আকাশের মেঘে
তুমি বলো এসেছে শাওন
আমার চোখের পাতায়
স্তনবৃন্ত থেকে খসে প 'ড়ে
রেশমি কোমল মেঘ
মরশুমি কবিতা লেখে মন।
তুমি বলো যাই
তোমার হাঁড়ির মেঝে ভরা
চাল ডাল মেশানো ভাদর
যাই নয় এসো
পুড়ে যাওয়া চোখের কড়াই
পোড়ে শুধু
শেখেনি সে ফোঁড়ন আদর।