সোমবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৮-১২ ০৯:৫৫:০৫
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর দুই নেতা একান্ত বৈঠকে অংশ নেন।
প্রধান উপদেষ্টার অফিস সূত্রে জানা গেছে, বৈঠকে অভিবাসন, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এসব চুক্তি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে সই করা হয়। এর মধ্যে রয়েছে— প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা। এছাড়াও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ড. ইউনূস সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান। সফরের শেষ দিন আগামী বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।

কীওয়ার্ডস:
- মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর
- বাংলাদেশ মালয়েশিয়া বৈঠক
- দ্বিপক্ষীয় সম্পর্ক
- এমওইউ স্বাক্ষর
- পুত্রজায়া আলোচনা


এ জাতীয় আরো খবর