রবিবার, মে ৩১, ২০২৬

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১১ ১৪:২৫:০৮
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
সোমবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন।
এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং তিনটি নোট বিনিময় হবে বলে জানা গেছে।

কীওয়ার্ডস:
ইউনূস সফর, মালয়েশিয়া, এমওইউ, বাংলাদেশ


এ জাতীয় আরো খবর