ঢাকা, ১০ আগস্ট ২০২৫ : জুলাই জাতীয় সনদের আইনী বাধ্যবাধকতা কার্যকর করার উপায় ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বৈঠকে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
কমিশনের পক্ষ থেকে সভায় অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।