বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেবে সরকার: শহীদদের জাতীয় বীর ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৫ ১৮:৩৭:৩৩
ছবি সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ আন্দোলনকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী নির্বাচনে ক্ষমতায় আসা সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি।
ঘোষণাপত্রের ২৭ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা দেওয়া হবে। এছাড়া, শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করে তাদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রদের পূর্ণ সহযোগিতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন,“বাংলাদেশের জনগণ ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অসীম ত্যাগ স্বীকার করেছে। এই সংগ্রামে শহীদদের রক্ত বৃথা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের সব অপরাধের দ্রুত বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।”
২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সফল হয়। এ ঘটনার এক বছর পূর্তিতে এই ঘোষণাপত্রকে দেশের ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

কীওয়ার্ডস:
জুলাই গণঅভ্যুত্থান স্বীকৃতি, জাতীয় বীর ঘোষণা, অন্তর্বর্তী সরকার ইউনূস, শেখ হাসিনা পতন, জুলাই ঘোষণাপত্র ২০২৫


এ জাতীয় আরো খবর